• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চক্রান্ত-রাণীশংকৈলে ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ১৩৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চক্রান্ত-রাণীশংকৈলে ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন
সম্পদের লোভে পিতাকে পাগল বানানোর চক্রান্ত-রাণীশংকৈলে ছেলের বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রনহাট্টা চৌরঙ্গী এলাকার নিজ স্ত্রী সন্তান ও আত্মীয়ের বিরুদ্ধে সম্পদের লোভে পাগল বানানোর চেষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি নিয়মিত প্রাইভেটকার চালানোসহ স্থানীয় জুয়েলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার এ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির দিকে নজর পড়ে নিজের ছেলে মাসুদ রানা, স্ত্রী নাসিরুন, মেয়ে আদিরুন, আকসেমা এবং হরিপুর উপজেলার রনহাট্টা চোরঙ্গী এলাকার জামাতা শাহজাহান কবিরের।। অভিযোগে তিনি আরো বলেন, আব্দুল কাদের তাদের নামে সম্পদ লিখে দিতে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে (মানসিক ভারসাম্যহীন) বা পাগল প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সহজেই তার অঢেল সম্পত্তি দখল করে নেওয়া যায়। এছাড়াও তারা আমাকে জোরপূর্বক মনবাড়ি সাইকেয়াকিট্রিক কেয়ার এন্ড রিসার্স সেন্টার রংপুরে ২৮ দিন ভর্তি করে রাখে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিতা আব্দুল কাদের জোর দিয়ে বলেন, আমি শতভাগ সুস্থ মানুষ। স্থানীয় বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ আমার পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন। এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশন ও মেডিকেল সনদপত্র অনুযায়ী আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। এসময় সঙ্গে থাকা ভাতিজা জসিমউদ্দীনও বলেন,তার চাচা সম্পূর্ণ সুস্থ রয়েছে।
তিনি আরও বলেন, শুধু সম্পদ লিখে না দেওয়ার অপরাধে নিজের সন্তান ও পরিবার তাকে সমাজে পাগল সাজিয়ে চরম হেয় প্রতিপন্ন করছে এবং তার ওপর অত্যাচার চালাচ্ছে। নিজের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় বাধ্য হয়ে ভুক্তভোগী আব্দুল কাদের বাদী হয়ে ঠাকুরগঁাও আদালতে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন এবং আদালতের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd