• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১০০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

খুলনার পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে রহিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আত্মহত্যার এ ঘটনা ঘটে। রহিমা বেগম উপজেলার লস্কর এলাকার গোলাম রসুলের স্ত্রী। গৃহবধূ রহিমা সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে প্রতিবেশী জনৈক আব্দুল খালেক গাজীর বট গাছের ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে ভিকটেমের শাশুড়ী রাবেয়া বেগম খোঁজাখুঁজির এক পর্যায়ে পুত্রবধূ রহিমা কে বট গাছের ডালের সাথে ঝুলে থাকতে দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রহিমা বেগম কে মৃত ঘোষণা করেন।
এদিন বিকালে স্বামী গোলাম রসুল বাজার থেকে ছোট মাছ কিনে আনলে এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি এবং ঝগড়া হয়। এ কারণে স্বামীর উপর অভিমান করে রহিমা বেগম আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ এবং তার পরিবার। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন থানার ওসি শেখ আউয়াল কবির। সুরতহাল রিপোর্ট কিংবা ময়না তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd