• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দূর্গাপুজার মিটিংয়ে যাওয়ার পথে ইউপি সদস্য চম্পকের মৃত্যু

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৯২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়ার পথে ইউপি সদস্য চম্পকের মৃত্যু
ইউপি সদস্য চম্পক

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার মিটিং এ যাওয়ার পথে দেলুটির ইউপি সদস্য চম্পক কুমার বিশ্বাসের মৃত্যু হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেলুটি ইউনিয়ন পরিষদে পূজার মিটিং এর আয়োজন করা হয়। রাধানগরের বাসিন্দা ইউপি সদস্য চম্পক কুমার বিশ্বাস ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার এক সাথে মিটিং এ যাচ্ছিল পথিমধ্যে পথেই চম্পক বিশ্বাসের মৃত্যু হয় বলে জানিয়েছেন
ইউপি সদস্য পলাশ কান্তি রায়। তিনি জানান, দু’জনে চৌমুহনী খেয়া পার হয়ে কথা বলতে-বলতে সরু রাস্তা দিয়ে হাটছিলেন। এর মধ্যে সুকৃতি মোহন আগে ও ইউপি সদস্য চম্পক বিশ্বাস পিছে ছিল। এক সময় সুকৃতি মোহন ওয়াপদা’র রাস্তায় এসে দাঁড়িয়ে থাকলেও চম্পক বিশ্বাসের আর দেখা মেলেনি। ধারনা করা হচ্ছে সে সরু রাস্তা দিয়ে হাঁটার সময় পা- পিছলে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু বরণ করেন।
জানাগেছে, ইউপি সদস্য চম্পক বিশ্বাস হৃদরোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’শিশু পুত্র সন্তান ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd