• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ১৩৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহমেদ,পুলিশ পরিদর্তশক(তদন্ত)রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান,পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,উপজেলা সহ-সভাপতি নূর নবী,নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর সম্পাদক মহসিন আলী,বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত রাণীশংকৈল উপজেলা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করবে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd