• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাইকগাছায় রবি সার্কেল রিটেল মিট অনুষ্ঠানে ১২ ব্যবসায়ীকে সম্মাননা প্রদান

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
পাইকগাছায় রবি সার্কেল রিটেল মিট অনুষ্ঠানে ১২ ব্যবসায়ীকে সম্মাননা প্রদান
১২ ব্যবসায়ীকে সম্মাননা প্রদান

খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রবি সার্কেল রিটেল মিট-২০২৬। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিক্রয় কার্যক্রমে উৎসাহ প্রদান এবং সংশ্লিষ্টদের রিটেলার ব্যবসায়ীদের সাফল্যের সম্মাননা জানাতে রবি এজেন্ট রোথী এন্টারপ্রাইজ ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রোথী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর রকি বিশ্বাসের সভাপতিত্বে ও রবি টেরিটোরি অফিসার জালিছ মাহমুদএর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবির সিনিয়র রিজিওনাল হেড রেজওয়ান বিল্লাহ নয়ন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, রবি আজিয়াটা পিএলসির খুলনা এরিয়া ম্যানেজার সোহেল রানা ও নিরাপদ সড়ক চাই এবং উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে রোথী এন্টারপ্রাইজের সুপারভাইজার দেবপ্রসাদ, ভিপি সুপারভাইজার মিহের মজুমদার, সিনিয়র স্টাফ সুবহান হোসেন, ইমন, আকাশ, রানা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক জন রবি সেলসম্যান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবি সেবার সার্কেল কার্যক্রমে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ১২ জন সেলসম্যানকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকসেবা ও বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করতে রবি সংশ্লিষ্ট কর্মকর্তা, সেলসম্যান ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ। সাফল্যের এই স্বীকৃতি সংশ্লিষ্টদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd