• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি মুক্তা আটক

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পঞ্চগড় সদর থানা নাঈমুজ্জামান ভুইয়া মুক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূইয়া পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে ডিবি পুলিশ। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর থানা, আটোয়ারী থানা ও তেঁতুলিয়া থানার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। একই সঙ্গে কুইক রেসপন্স টিমকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূইয়াকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে আদালতে হাজির করার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। পঞ্চগড় সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তও চলমান রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
আটক নাঈমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd