• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬ দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়: ওসি জাহাঙ্গীর আরিফ আইন-শৃঙ্খলা রক্ষায় আশাশুনি পুলিশের কঠোর অবস্থান পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে আদিবাসী নাপাই জিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তানোর ফুটবল একাদশ আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ শুরু নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবিতে পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালি ও সমাবেশ পবিত্র জুম্মার নামাজ শেষে দোয়া ও সমর্থন চাইলেন কমিশনার পদপ্রার্থী মাহিনুর রহমান

পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং এর টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে একটি প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম , সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএম রাজ্জাক, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পানি কমিটির এসএম শাহাবুদ্দীন, নাগরিক সমাজের প্রতিনিধি মনজুয়ারা বেগম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ সহ এনজিও প্রতিনিধি বৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব, বসতি ও কৃষিজমি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd