• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

জয়পুরহাটে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

মো: বাবুল হোসেন, নিজস্ব প্রতিনিধি: / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জয়পুরহাটে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার
১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন

জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে জয়পুরহাট সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূর আলম বাবু (৪০) এবং সদর উপজেলার হেলকুন্ডা উত্তরপাড়া গ্রামের মৃত কানছা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা এবং ডিবির ওসির নেতৃত্বে ডিবির এসআই (নিঃ) মো. ওমর ফারুক শিমুল, এএসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সদরের কাপড়পট্টি এলাকার একটি কাপড়ের দোকানের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd