• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ডোমার গোমনাতীতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আ#হ#ত ডোমার চিলাহাটিতে মাদক কারবারি শুকুর আলী গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার আসামী ইয়ানুর ঢাকা থেকে গ্রেফতার পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এখন ছাগল-হাঁসের খামার

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কর্মরত ফার্মাসিস্ট পলাশ চন্দ্র নিয়মিত স্বাস্থ্যসেবা না দিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ছাদে ছাগল, হাঁস-মুরগি ও কবুতর পালন করছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে আগাছা ও ময়লা-আবর্জনা জমে রয়েছে। মূল ও পাশের গেট প্রায়ই বন্ধ থাকায় সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়ছেন বলেও অভিযোগ স্থানীয়দের।

স্বাস্থ্যকেন্দ্রের ছাদে ছাগল পালনের জন্য ঘেরাও করা স্থান এবং সরকারি চেয়ার-টেবিল ব্যবহারের চিত্রও দেখা যায়। স্থানীয়দের দাবি, কেন্দ্রটি নিয়মিত খোলা হয় না এবং এতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভোগডাবুড়ী ইউপি সদস্য তাকদীরুল আহসান সোহেল বলেন, “দীর্ঘদিন ধরে ছাদে ছাগল ও হাঁস পালন করতে দেখছি। নিষেধ করার পরও তা বন্ধ হয়নি।

স্বাস্থ্যকেন্দ্রের পরিদর্শক শাহাদাত হোসেন জানান, ছাগল পালনের বিষয়টি উপজেলা কর্মকর্তাকে অবহিত করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, “দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল কামালও বিষয়টি তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “এসব স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি। এদিকে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জায়গা ব্যক্তিগত কাজে ব্যবহার ও সেবা কার্যক্রমে অনিয়মের অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd