• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

সাতক্ষীরা জেলা বিএনপিতে আহসান হাবিব টুটুলকে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সাতক্ষীরা জেলা বিএনপিতে আহসান হাবিব টুটুলকে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা
আহসান হাবিব টুটুল

সাতক্ষীরা জেলা বিএনপিতে দীর্ঘদিনের ত্যাগী, অভিজ্ঞ ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা আহসান হাবীব টুটুলকে অভিভাবক হিসেবে দেখতে চান দলের বঞ্চিত ও তৃণমূলের নেতাকর্মীরা। জেলা বিএনপির সেক্রেটারি পদে তার নেতৃত্ব প্রত্যাশা করে জেলার বিভিন্ন প্রান্তে থাকা দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে।
নেতাকর্মীদের দাবি, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আহসান হাবীব টুটুল একজন সুশিক্ষিত, ব্যক্তিত্ববান, সৎ, সাহসী ও অভিজ্ঞ রাজনীতিবিদ। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাতক্ষীরা জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা।
রাজনৈতিক জীবনে আহসান হাবীব টুটুল ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর জেলা বিএনপির মৎস্য চাষ বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত আহসান হাবীব টুটুল সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১/১১-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা, জুলুম ও নির্যাতনের শিকার হয়ে তাকে দেশত্যাগে বাধ্য হতে হয় বলে তার রাজনৈতিক সহযোদ্ধারা জানান।
দীর্ঘ প্রায় ১৫ বছর প্রবাসে অবস্থান করলেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। এ সময় তিনি নিয়মিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে আর্থিক সহযোগিতাও করেছেন বলে তারা জানান।
২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে দেশে ফিরে আহসান হাবীব টুটুল আবারও সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া সাবেক ছাত্রনেতাদের সংগঠিত করে তিনি ‘৯০ দশক সাবেক ছাত্র নেতৃবৃন্দ ফোরাম সাতক্ষীরা জেলা শাখা গঠন করেন এবং সংগঠনটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বর্তমানে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সময় দিচ্ছেন তিনি। এছাড়া বিভিন্ন উপজেলার একাধিক দলীয় প্রোগ্রামে টুটুলের উপস্থিতি লক্ষনীয়।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে সাতক্ষীরা জেলা বিএনপির সেক্রেটারি পদে আহসান হাবীব টুটুলকে দেখতে চান দলের বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের একটি অংশ।
তাদের প্রত্যাশা, দলের নীতিনির্ধারকরা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের ক্ষেত্রে আহসান হাবীব টুটুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনা করবেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক পদে টুটুলের মতো একজন অভিজ্ঞ ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকে দায়িত্ব দেওয়া হলে সাতক্ষীরা জেলা বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করা সম্ভব হবে বলেও মনে করেন তৃনমুল পর্যায়ের দলীয় কর্মী ও নেতৃবৃন্দ। টুটুল বলেন, তার জীবনের শুরুটা হয়েছিল বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি সবসময় দলকে সুসংগঠিত করা ও দলীয় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। আর আগামীতেও একইভাবে কাজ করতে চান বলে জানান টুটুল। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে ধারনা পোষন করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন সেটা বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd