• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ডোমার গোমনাতীতে শত্রুতার জেরধরে বাড়ীতে আগুন দেয়ার অভিযোগ

Reporter Name / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীতে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে, অপরদিকে প্রভাব খাটিয়ে তাদের দেয়া পরপর ৫টি মিথ্যা মামলা দায়ের করে অসহায় পরিবারে লোকদের হয়রানী করছে বলে অভিযোগ করেন ভুক্তভুগি পরিবার।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী কাজিমুদ্দিন পাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে তৈয়ব আলীর সাথে প্রতিবেশী মৃত ইয়াকুব আলীর ছেলে সুলতান আলী, মোশারফ হোসেন এবং আজাহার আলীর চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দন্দ্ব চলে আসছে। যার কারনে তৈয়ব আলী নতুন পাকাঁ ঘর নির্মাণ করায় সুলতান ও মোশারফগণ বাঁধা প্রদান করে। ঘটনার বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া বিবাদ হলে মোশারফগণ তৈয়ব আলীর পরিবারের উপর ৫টি মামলা দায়ের করে। যার কারণে পুলিশ তৈয়ব আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। সেই থেকে দুই পরিবারের মাঝে শত্রুতা বেড়ে যায়।

এরই ধারাবাহিকতায় ঘটনারদিন রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে সুলতান, মোশারফ সহ তারা তাদের দলবল নিয়ে তৈয়ব আলীর বাড়ীতে হামলা চালিয়ে লুটপাট করে এবং তৈয়বের বাড়ীতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা।

পরে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করেন, তারই মধ্যে এাকাবাসী দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এ বিষয়ে সুলতান আলী ও মোশারফ হোসেন বলেন, তৈয়ব আলী নিজের বাড়ীতে নিজেই আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর চেস্টা করেছে, ঘটনাটি মিথ্যা এবং সাজানো। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি তৈয়ব আলীর পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd