• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে কেতকীবাড়ী ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে ৩জন চেয়াম্যান প্রার্থীর দৌড়ঝাপ দেবহাটায় পুলিশের অভিযানে ৩০পিচ ইয়াবাসহ ১ জন আটক দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা পাইকগাছায় ইজিবাইক চালককে মারপিটের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাইকগাছার লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ; জরাজীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম, নতুন ভবন নির্মাণ জরুরি হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৩৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
সাবেক ইউপি সদস্যে

দেবহাটায় এক বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি করার অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ঐ সাবেক ইউপি সদস্য হলেন আরমান হোসেন (৪৫)। তিনি দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও দেবহাটা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। মামলাটি দায়ের করেছেন উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলামের ছেলে ও বাক প্রতিবন্ধী ঐ গৃহবধুর স্বামী গোলাম হোসেন। যার মামলা নং-০৪। মামলার এজাহার মতে জানা গেছে, তার স্ত্রী একজন বাক প্রতিবন্ধী নারী। গত ইং ১১/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার স্ত্রী দেবহাটা সাকিনস্থ বিজিবি ক্যাম্পের পিছনে তার ভাগনি জামাত মোজামের বাড়ী থেকে পায়ে হেটে তাদের বসন্তপুরস্থ বাড়ীতে আসার সময় জনৈক পুটুর বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তায় পৌঁছালে বিবাদী আরমান হঠাৎ মোটর সাইকেলযোগে তার সামনে এসে দাড়িয়ে ইশারা করে তার স্ত্রীকে থামতে বলে। বিবাদীর ইশারা মতো ঘটনাস্থলে দাড়ালে তখন উক্ত স্থানের আশেপাশে কোন লোকজন না থাকায় বিবাদী আরমান মোটর সাইকেল থেকে নেমে তার স্ত্রীর স্পর্শকাতর স্থানে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে স্পর্শ করেন। এমন সময় তার স্ত্রী ডাক চিৎকার করিলে পথচারী আল-আমিন বাবু, পিতা- মৃত হুরমুজ আলী, সাং- বসন্তপুর, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরা উক্ত ঘটনা দেখতে পেয়ে দ্রুত তাদের কাছে এসে বিবাদী আরমানকে কিছু জিজ্ঞাসা করা মাত্রই বিবাদী কোন উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থল হতে মোটর সাইকেল চালিয়ে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে যায়। এ ঘটনা উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। ওসি এইচ এম শাহীন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীকে ধরতে পুলিশী অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd