• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে কেতকীবাড়ী ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে ৩জন চেয়াম্যান প্রার্থীর দৌড়ঝাপ দেবহাটায় পুলিশের অভিযানে ৩০পিচ ইয়াবাসহ ১ জন আটক দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা পাইকগাছায় ইজিবাইক চালককে মারপিটের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাইকগাছার লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ; জরাজীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম, নতুন ভবন নির্মাণ জরুরি হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

দেবহাটায় পুলিশের অভিযানে ৩০পিচ ইয়াবাসহ ১ জন আটক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৪৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় পুলিশের অভিযানে ৩০পিচ ইয়াবাসহ ১ জন আটক
৩০পিচ ইয়াবাসহ ১ জন আটক

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে থানায় কর্মরত এসআই আল-আমিন, এএসআই সাগর আলী, এএসআই আলাউদ্দীন আলী ও এএসআই ইব্রাহীম রাসেল সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-১৩/০৯/২০২৬ তারিখ সকাল ১১ টার দিকে দেবহাটা থানার দক্ষিন কোমরপুর সাকিনস্থ্ জনৈক শহিদুল ইসলাম এর চায়ের দোকানের সামনে কোমরপুর থেকে পারুলিয়াগামী পাকা রাস্তার উপর হতে ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আবুল হাসান মৃধা (৪০), পিতা- ইয়াজি মৃধা, সাং- উত্তর কোমরপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-০৫। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। সেই চলমান অভিযানের অংশ হিসেবে আটককৃত আসামীকে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামীকে ইং-১৩/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd