• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আসমাউর রহমান সিপ্ত, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী সবুজপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াছিন আলীর পরিবারে মাঝে জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ভুক্তভুগি ইয়াছিন আলীর হাতে সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক ও সংশ্লিষ্ট ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা খাদ্য সামগ্রী তুলে দেন।

গত বুধবার ভোর রাত্রীতে উক্ত এলাকার হাচি উদ্দিনের ছেলে ইয়াছিন আলীর বাড়ীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে তারই সাবেক জামাতা রবিউল ইসলাম। এতে করে তার ৩টি ঘড়, নগদ অর্থ, চাল, হাসঁ মুরগী সব পুড়ে গিয়ে প্রায় ৩ লক্ষাধীক টাকা ক্ষতি সাধন হয় বলে তিনি জানান।

ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, ইয়াছিন আলীর কন্যা মিনুআরা বেগমের সাথে তার জামাই রবিউলের বনিবনা না হওয়ায় ডির্ভোস হয়। যার কারণে রবিউল ক্ষিপ্ত হয়ে বুধবার ভোর রাতে তার শশুর শাশুরীকে মেরে ফেলার জন্য বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। এঘটনায় রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ভুক্তভুগি ইয়াছিন আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd