• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারে শেষ সম্বল জমিটুকু দখলে নেয়ার অভিযোগ উঠেছে কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে।
অসহায় পরিবারের লোকজন জমিটিতে গাছ লাগিয়ে বারবার ঘেড়া দেওয়ার পরেও রাতের অন্ধকারে ভেঙ্গে দিয়ে তা নস্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড পাইটকা পাড়া গ্রামে। ভুক্তভুগি পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মাহাবুবার রহমান ১৯৭৩ সালে এলাকার মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে আজিজ উদ্দিন সরকারের কাছ থেকে ৬৩৮৫ নং দলিল মুলে ৩২ শতক জমি খরিদ করেন। সেই থেকে মাহাবুবার রহমান শান্তিপূর্ণ ভাবে জামিটি ভোগদখল করে আসছে। মাহাবুবার রহমান স্ত্রী ও ৫ সন্তান রেখে ২০০০ সালে মৃত্যু বরণ করেন।

সেই থেকে এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আফজালুর রহমানের ললুভ দৃস্টি পড়ে ঐ জমিটির উপর, তিনি তাদের কাছে জমি পাবে বলে অনৈতিক দাবী করতে থাকে। মাহাবুবার রহমানের বিধবা স্ত্রী রওশন আরা সেই জমিতে আবাদবাড়ী করলে আফজালুর রহমান তাতে বাধাঁ প্রদান করেন। যার কারনে গত কয়েকদিন পূর্বে জমিতে গাছ লাগিয়ে পিলার ও নেট দিয়ে ঘেড়াও করে রাখে। কিন্তু রাতের অন্ধকারে প্রতিপক্ষরা সমস্ত গাছ ভেঙ্গে দিয়ে ঘেড়ার জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

পতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে গত ৩০ জুলাই সকালে মৃত মাহাবুবার রহমানের পরিবারের লোকজন আবারো সেই জমিতে নতুন করে গাছ লাগান এবং নেটের জাল দিয়ে ঘেড়া দিয়ে দেয়। এ সময় প্রতিপক্ষরা নানাধরণের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তারা।

এবিষয়ে অভিযুক্ত আফজালুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মাহাবুবারের কাছ থেকে ২বিঘা জমি কিনেছি, তার ছেলে চালাকী করে জমির জাবেদা নকল বের করে আমার কেনা জমি বুঝে দিচ্ছেনা। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মাহাবুবার রহমানের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd