আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার চিলাহাটি প্রতিনিধি সাংবাদিক আশরাফুল হক কাজল এর মাতা ছালেহা খাতুন ইন্তোকাল করেছেন।
তার মৃত্যুতে সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।
বুধবার (২৯ জুলাই) ভোর ৫.৩০ মিনিটে বাধ্যক্ষ জনিত কারনে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮৭) বছর। তিনি চিলাহাটি নিজ ভোগডাবুড়ী এলাকার মৃত আবু তাহের মিয়া’র স্ত্রী। বুধবার বিকালে চিলাহাটি বটতলী ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে পার্শ্বে কবরে তার দাফন কাজ সম্পন্ন হয়।
তার জানাজায় নীলফামারী জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। তিনি ৭ ছেলে ১ মেয়ে ও ১৫জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
নীলফামারী জেলা, উপজেলা ও চিলাহাটি প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা সহ দৈনিক খবরপত্র পরিবারের পক্ষ থেকে গভীর শোক সমোবেদনা জ্ঞাপন করেন। মরহুমার পরিবারের পক্ষে বড় ছেলে মাহাফুজুল হক খোকা মায়ের বিদাহী আতœার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আতœীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।