• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৪০৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল
বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল

বগুড়ার মোকামতলা উপজেলার গুরুত্বপূর্ণ বড়িয়াহাট–রহবল সড়ক চার লেনে উন্নীতকরণের সম্ভাব্য প্রকল্প পরিদর্শনে জাপানের একটি প্রতিনিধি দল সরেজমিনে ভিজিট করেছে। প্রতিনিধি দলের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
পরিদর্শনকালে প্রতিনিধি দল সড়কের বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, জনবসতি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিপণ্য পরিবহনের সুবিধা এবং ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের সম্ভাব্য দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন তারা।
জাপানি প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মাহবুব আলম মানিক। এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত থেকে সড়কটির গুরুত্ব, জনদুর্ভোগ এবং চার লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
স্থানীয়দের মতে, বড়িয়াহাট–রহবল সড়কটি দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং সড়কের সীমিত প্রশস্ততার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। চার লেনে উন্নীত করা হলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে এবং যোগাযোগ ব্যবস্থা হবে আরও নিরাপদ, দ্রুত ও আধুনিক।
এ প্রকল্প বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। কৃষিপণ্য ও অন্যান্য পণ্য দ্রুত পরিবহন সম্ভব হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, জাপানি প্রতিনিধি দলের এই পরিদর্শন প্রকল্প বাস্তবায়নের পথে একটি ইতিবাচক অগ্রগতি। তারা দ্রুত প্রকল্পটির অনুমোদন, অর্থায়ন এবং নির্মাণকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বড়িয়াহাট–রহবল সড়ক চার লেনে উন্নীত হলে এটি শুধু একটি সড়ক উন্নয়ন প্রকল্পই হবে না; বরং মোকামতলা ও আশপাশের এলাকার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সার্বিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd