• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

সাতক্ষীরার দেবহাটায় র‍্যাবের অভিযানে জামায়াত নেতার ছেলে  মাদকসহ আটক

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাতক্ষীরার দেবহাটায় ১৮৯ বোতল উইনকোরেক্স ও চার বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমান নামে  এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ভোরে উপজেলার নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের  বেজোরআটি গ্রামের রুহুল গাজীর ছেলে। রুহুল গাজী নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর বলে জানা গেছে।
​র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করার পর আমিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা পরবর্তী পুলিশ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd