• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

এনায়েতপুর গ্রামকে ৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন, ৫ শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণ

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৯৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
এনায়েতপুর গ্রামকে ৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন, ৫ শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণ
এনায়েতপুর গ্রামকে ৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন, ৫ শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণ

বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের নবগঠিত ৬নং ওয়ার্ড থেকে এনায়েতপুর গ্রামকে বাদ দিয়ে ৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এনায়েতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ আহম্মেদ মিমুল, আকতার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে এনায়েতপুর গ্রামকে দেবীপুর ও সোলেমান ধোন্দাকোলা গ্রামের সঙ্গে নবগঠিত ৬নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এনায়েতপুর থেকে ওই দুই গ্রামের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। এছাড়া ভোটকেন্দ্রে যেতে করতোয়া নদী পার হতে হয়, যা বিশেষ করে নারী, বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য অত্যন্ত দুর্ভোগের।

তারা আরও বলেন, ভৌগোলিক ও সামাজিকভাবে এনায়েতপুর গ্রামের সঙ্গে গুজিয়া ও তেলীপাড়া এলাকার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এ তিনটি গ্রাম একই মৌজার অন্তর্ভুক্ত হওয়ায় নাগরিক সেবা গ্রহণ, যোগাযোগ এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ৪নং ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত থাকাই অধিক যৌক্তিক ও সুবিধাজনক।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এনায়েতপুর গ্রামকে ৬নং ওয়ার্ড থেকে বাদ দিয়ে ৪নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, এ দাবি বাস্তবায়িত হলে গ্রামবাসী সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন নাগরিক সেবাও নির্বিঘ্নে গ্রহণ করতে পারবেন।

মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী একযোগে তাদের ন্যায্য দাবির প্রতি সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd