• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস, কঠোর বার্তা ইউএনওর

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস, কঠোর বার্তা ইউএনওর

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার গাংনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। নদী ও পরিবেশ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর এলাকার গাংনাই নদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ড্রেজার মেশিন ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংসের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও জিয়াউর রহমান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এই দৃঢ় পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা নদী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের সময়োপযোগী ও সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, ধারাবাহিক অভিযানের মাধ্যমে গাংনাই নদীকে অবৈধ বালু উত্তোলনের কবল থেকে স্থায়ীভাবে রক্ষা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd