• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক কা’রবারি গ্রে’ফতা’র

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১৮৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই'য়া'বা'সহ মা'দ'ক কা'রবারি গ্রে'ফতা'র
বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই'য়া'বা'সহ মা'দ'ক কা'রবারি গ্রে'ফতা'র

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়া’বা ট্যা’বলেট, নগদ ৪৯ হাজার ৬০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

শনিবার (১২ জুলাই) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ থানাধীন চন্ডিজান (করতকোলা) গ্রামে পরিচালিত অভিযানে আসামি মোঃ এনামুল (৪৩)-কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচর থেকে একটি সিনথেটিক ব্যাগে রাখা জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর ১৪৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৬০০ টাকা এবং আসামির ব্যবহৃত GDL ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত এনামুল শিবগঞ্জ উপজেলার চন্ডিজান (করতকোলা) গ্রামের মৃত বাবলু প্রামানিকের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক মোঃ আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য”—এই লক্ষ্য বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd