• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

দেবহাটার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১৩৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
দেবহাটার টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবহাটার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

পরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, অভিভাবক মেহেদী হাসান কাজল এবং ইউপি সদস্য ও অভিভাবক মো. আজগর আলী। এছাড়াও বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd