• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্ত

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারো ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। এর আগে গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩৪ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স সহ ডিউটি করাকালে তথ্যের ভিত্তিতে ইং-২২/০৬/২০২৬ তারিখ রাত ১০টার সময় দেবহাটা থানার কুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়। সেখানে পরিত্যাক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের বস্তা মুখ বাধা অবস্থায় পেয়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তার মুখ খুলে এবং বস্তার মধ্য থেকে ০৪টি পলি বলে ভরা মাছের রেনু পায। ধারণা করা হয় প্রতিটি পলিবলে ২৫-৩০ হাজার রেনু আছে। মূল্য অনুমান ০২ লক্ষ ৫০ হাজার টাকা হবে। উদ্ধারকৃত রেনুর বিষয়ে দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয় এবং রেনু দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনা দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমের উপস্থিতিতে পুলিশ অফিসারবৃন্দ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃত রেনু রাতেই বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়। আটককৃত রেনু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd