• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন শুক্রবার সকালে নবলোক পরিষদ, সুশীলন সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় উপজেলা প্রশাসন র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করে। শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ” প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর সুরক্ষায়, গড়ব ভবিষ্যৎ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রকাশ ঘোষ বিধান, এনজিও প্রতিনিধি কাজী ফারহানা আফরোজ, এসএম আফজাল হোসেন, শহীদ হোসেন, প্রতিভা বিকাশ সরকার, নিরোজ কান্তি, কামাল হোসেন, দীপ্তি রাণী মন্ডল।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ বিপর্যয় রোধে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা সহ বেশি বেশি বৃক্ষ রোপন এবং আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার না করার আহবান জানান। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd