• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১২৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ
Oplus_0

খুলনা পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়েছে। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজন করে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ২৮ জুন রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd