• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

ডোমার আমবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রিকৃত জমি জবর দখলের অভিযোগ

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ৩০০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমারে দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রিকৃত জমি জবর দখল করার অভিযোগ উঠেছে দাতা সদস্যসের ওয়ারিশগণর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী পশ্চিমপাড়া গ্রামে।

অভিযোগসুত্রে জানাযায়, অত্র বিদ্যালয়ের নামে গত ০৯/০২/১৯৯১ইং সালে ১৪৭৩ নং দলিল মূলে নি¤œ তফসীরের জমি দাতা মৌলভী গজিমুদ্দিন সরকার বিদ্যালয়ের নামে দলিল করে দেয়।

সে সময় বিদ্যালয়টি বে-সরকারী রেজিষ্ট্রেশন ভুক্ত ছিলো। রেজিষ্ট্রেশন কালীন বিদ্যালয়টি পাশের জমিতে ২য় তলা বিল্ডিং নির্মিত হয় এবং পরে সরকারী করণ করা হয়। পূর্বের জায়গাটিতে পুরাতন ভবনটি নিলামে বিক্রি হওয়ায় জায়গাটি খালি পড়ে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দাতা সদস্যের ওয়ারীশগণ সেকেন্দার আলী, হাফেজ লাজু ইসলামসহ অনেকে মিলে পরিত্যাক্ত জায়গাটি জবর দখল করে মাদ্রাসা ঘড় নির্মাণ করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে অভিভাবক সদস্য জামিয়ার রহমান নামে এক ব্যক্তি গত ৭ ডিসেম্বর জমিটি উদ্ধারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দ্বায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মতে পরদিন গোমনাতী ইউনিয়ন ভুমি কর্মকর্তা নেছারুল ইসলাম সহ তার টিম ঘটনা স্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। তারা সেই নির্দেশনাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোর পূর্বক কাজ করতে থাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কাগজপত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রাথমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন ইউএনও স্যারের কাগজ পেয়েছি। ২/৪ দিনের মধ্যে সরেজমিনে গিয়ে প্রতিবেদন দাখিল করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd