• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৭৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত

খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপি দোয়া মাহফিল এর আয়োজন করে।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।

অনুরূপভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বিকালে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ৩ নং ওয়ার্ড বিএনপি। ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, মোঃ তোরাব আলী ও লুৎফর রহমান।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার, শাহদাৎ ফকির। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মামুন গাজী। অনুষ্ঠান শেষে সারাদেশে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd