• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ডোমারে খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসার একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নীলফামারীর ডোমারে দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসা ও কিন্ডার গার্টেন এর একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকাল ১০টায় ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মাদ্রাসার শিশুদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জুয়েল চৌধুরী।

এ সময় অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সাবেক শিক্ষক রবিউল আলম, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিল্লোল সহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ জয়নুল আবেদীন। পরে মাদ্রাসার ৩য় তলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং এবং দর্জি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত মাদ্রাসাটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সেখানে শতাধীক ছাত্র রয়েছে। প্রথম ও দ্বিতীয় তলায় মসজিদ এবং তৃতীয় তলায় ছাত্রদের থাকার স্থান। আজ নতুন করে একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। দেশের বৃত্তবান ও স্ব-হৃদয়বানদের ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। ০১৭৮০-৭৯৩-৯২৩ বিকাশ অথবা নগদ নম্বরে সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd