• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ডোমারে গোমনাতী ইউপি নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে ২ প্রার্থীর প্রচারনা

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ১১৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিএনপি’র মনোনয়ন পেতে ২ জন প্রার্থী প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছে। আগামী ডিসেম্বর থেকে সপ্তম ধাপে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন পেতে ইতোমধ্যে বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন তারা।

পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগিয়ে স্যোসাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা গেছে তাদের। সকাল সন্ধ্যা সাধারণ ভোটাদের সাথে হাটে, বাজারে, পাড়া মহল্লায় গিয়ে দেখা করে আলাপ চারিতায় ব্যস্ত সময় পার করছে প্রর্থীরা।

২ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে গোমনাতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান বুলবুল অপরদিকে ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হিরো চৌধুরী। ২ প্রার্থী তাদের সমর্থকদের সাথে নিয়ে হাট বাজারে এবং চায়ের দোকানে খোশগল্পে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিভিন্ন খেলাধুলা এবং সামাজিক অনুষ্ঠানে ব্যানারে তাদের নাম এবং মাইকে তাদের নাম শোনা যাচ্ছে। তারা ২জনে আশা করেন, দলের আর্শিবাদ পেলে নিশ্চিত বিজয় ছিনিয়ে আনতে পারবে। নির্বাচিত হলে উন্নয়নের আশার বানী নিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের।

আফজাল হোসেন হিরো চৌধুরী জানান, দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতি করে একাধীক মামলা ও হামলার শিকার হয়েছি। বিগত দিনে নির্বাচন করেছি, দল থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হবেন তিনি।

ইউনিয়নের তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীদের সাথে আলাপ কালে তারা জানান, দলথেকে যাকে পছন্দ করে মনোনয়ন দিবে মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে তাদের পক্ষে কাজ করবে তারা।

তবে একাধীক নেতাকর্মীর কাছ থেকে জানাযায় তহিদুর রহমান বুলবুল রয়েছে আলোচনার শীর্ষে। এখন জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে, ২জন প্রার্থীর মধ্যে কে হতে পারে গোমনাতী ইউনিয়নের বিএনপি’র কান্ডারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd