• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৯১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন

আশাশুনিতে জনগোষ্ঠীর জলবায়ু ন্যায় বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছট ভাঙ্গন কুলে ওয়াপদা বাঁধের উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশান ফোরাম আশাশুনির আয়োজনে জলবায়ূ ন্যায্যতা, ক্ষতিপূরণ, নারীর অধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর দাবী তুলে ধরে হাতে প্লাকার্ড, ব্যানার ও কলস নিয়ে, শত শত নারী-পুরুষের অংশ গ্রহনে ভাঙ্গন কবলিত বাঁধের উপর অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ। ক্লাইমেট অ্যাকশান ফোরাম, আশাশুনির সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আরও বক্তব্য রাখেন, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম। সঞ্চালনা করেন ও মানববন্ধনের তাৎপর্য তুলে ধরে আলোচনা রাখেন, লিডার্সের ব্রীজ প্রজেক্টের প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন। অনুষ্ঠানে ফিল্ড ফ্যাসিলেটর তৃষ্ণা দত্ত ও সুমিত্রা মল্লিক উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, উপকূলীয় মানুষের জলবায়ু ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং ঘূর্ণিঝড় ও সাইক্লোনের ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় সাধারণ মানুষ দায়ী না হলেও তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা, জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহার এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তাগণ।
এসময় সমস্বরে শ্লোগানে মুখরিত করে বলা হয়: আমাদের দাবি— ত্রাণ নয়, টেকসই বেড়ি বাঁধ চাই। নিরাপদ উপকূল, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd