নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রিপারেটরি স্কুল এর নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ দৌলত দায়েন রাফে রানা’র সভাপতিত্বে অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বজলার রহমান বজু, শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত, বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নুর ইসলাম এবং এমদাদুল হক। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।