• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং

আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের প্রজেক্ট ইনসেফশান মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ) এর অর্থায়নে ও ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ এর আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রজেক্টের কমিউনিকেশন ফর অ্যাডভোকসী অফিসার মার্জুবা আফরা প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন। নারীর নেতৃত্বে শান্তি ও দুর্যোগের পর ঘুরে দাঁড়ানো মূল বক্তব্য সামনে রেখে বলা হয়, বন্যা, ঘুর্ণিঝড়, লোনা পানি আর পাহাড়ধসের পর গ্রামে সমস্যা বাড়ে, ভয় বাড়ে। তখন শান্তি রাখার কাজে নারীরাও নেতৃত্ব দিতে পারেন। এই লক্ষ্য নিয়ে ওয়াইএফসি-বিডি ও ইয়ুথ গ্লোবাল চালাচ্ছে “নারী অগ্রগতি” প্রকল্প। প্রশিক্ষণ ও দক্ষতা, পিস সার্কেল ও সংযোগ, সচেতনতা ও সমর্থন এবং শেখা ও নীতি সুপারিশ এর মত কার্যক্রম বাস্তবায়নে কাজ করা হবে নারী অগ্রগতি প্রকল্পের আওতায়। যাতে নারীরা নারীদের শান্তি রক্ষা ও নেতৃত্বে দক্ষ, নারীদের দল গড়ে দুর্যোগ কমিটির সঙ্গে যুক্ত করা, পুরুষ ও সমাজের দায়িত্বশীলদের সঙ্গে নারী নেতৃত্ব এগিয়ে নেয়া, নারীদের আয়ের সুযোগ বৃদ্ধি করা যায় এবং মাঠের অভিজ্ঞতা সরকারের কাছে তুলে ধরা সম্ভব হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, এনজিও বারসিক প্রতিনিধি গাজী আসাদ, ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি দীপ রঞ্জন বিশ্বাস, অংশ গ্রহনকারীদের মধ্যে জহির আলিম, পবিত্র সরকার, মিনতি সরকার, রাবেয়া সুলতানা, সুমিত্রা বিশ্বাস, আসমা সুলতানা প্রমুখ আলোচনা রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd