• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ডোমারে ক্যাডেট কেয়ার হোম কোচিং সেন্টার আয়োজিত “শিখর ছোঁয়া মেধাবৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় ঘুর্ণিঝড় আকভান এর প্রভাবে বিরামহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

আশাশুনি প্রেসক্লাবে দৈনিক হৃদয় বার্তার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আশাশুনি প্রেসক্লাবে দৈনিক হৃদয় বার্তার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক হৃদয় বার্তার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আশাশুনিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় আশাশুনি প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক হৃদয় বার্তার আশাশুনি উপজেলা প্রতিনিধি আবু হাসান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান।
আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়।
আলোচনা সভায় বক্তারা দৈনিক হৃদয় বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং উপস্থিত অতিথিদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd