আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকালে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে খুলনা স্টেডিয়াম থেকে সরাসরি খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এমপি। দিবসটি উদযাপনে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যপক কর্মসূচি গ্রহন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সূধীজন উপস্থিত ছিলেন।