• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুর দুই পূজামণ্ডপে বিএনপি নেতাদের নগদ অর্থ সহায়তা

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুর দুই পূজামণ্ডপে বিএনপি নেতাদের নগদ অর্থ সহায়তা
শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুর দুই পূজামণ্ডপে বিএনপি নেতাদের নগদ অর্থ সহায়তা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার ৩ নম্বর শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুরে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তাঁরা পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য তাঁরা স্থানীয় প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো ধরনের গুজব, উসকানি বা অপ্রীতিকর কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য চুন্নু মণ্ডল, সাবেক ইউপি সদস্য আবু হাসান দুলা, সাবেক ইউপি সদস্য আনছার আলী, বিকাশ কুমার বসাক অতিরিক্ত জেলা ও দায়রা জাজ জয়পুরহাট, বিএনপি নেতা খলিলুর রহমান খলিল, ইউপি সদস্য বাদল, মোকামতলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান মিলু, শিবগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম, শিবগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, মামুন ইসলাম, সমাজসেবক ফেরদৌস মণ্ডল ও মমিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd