• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালীর এসএমবি ব্রিকস এর কার্যক্রমের শুভ উদ্বোধন পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ডোমারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নিউ মিলন সংঘে সিদুঁর খেলা অনুষ্ঠিত ডোমারে সোনারায় ইউনিয়নে বিএনপি’র পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান

দেবহাটায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ৭৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
দেবহাটায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
দেবহাটায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

সাতক্ষীরা দেবহাটা উপজেলায় আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার এসআই বিলায়েত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার নুরুল ইসলাম, দেবহাটা আনসার ভিডিপির সহকারী কোম্পানি কমান্ডার নুর হোসেন, দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক অজয় কুমার, গাজীরহাট মন্দির কমিটির সাধারন সম্পাদক অলোক কুমার, দেবহাটা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ, দক্ষিণ পারুলিয়া মন্দির কমিটির সভাপতি ইউপি সদস্য অসীম কুমার প্রমুখ। সভায় শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, মহিলা ও পুরুষদের জন্য আলাদা প্রতিমা দর্শনের জায়গা রাখার জন্য সিদ্ধান্ত হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পৃথক ভিজিলেন্স টিম রাখা এবং আনসার ও পুলিশ বাহিনীর সমন্বয়ে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়। সভায় উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd