আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলায় বামুনিয়া ইউনিয়নে সাধুপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উপজেলার গোমনাতী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় অসহায় পরিবারে মাঝে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা করেন মারুফ তানভীর চৌধুরী।
জানাযায়, গত সোমবার রাত ১১টায় বিদ্যুৎ এর ষ্টটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিশেই তহিদুল, শাহীন, সুমন, আবুল হোসেন সহ ৬টি পরিবারে ঘরবাড়ী, হাঁস, মুরগি এবং ঘড়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। যার কারণে ৬টি পরিবারে মানুষ স্ত্রী, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে।
তবে ভুক্তভুগিরা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬টি পরিবারের মাঝে ডেউটিন ও কম্বল প্রদান করা হয়েছে। ঘড়বাড়ী, ধানচাউল, নগদ অর্থ, গরু ছাগল এবং আসবাব পত্র মিলে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে তারা জানান।
দেশের স্ব-হৃদয়বান এবং দানবীর ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।