আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডোমারে সাহাপাড়া নিউ মিলন সংঘ আয়োজিত সিদুঁর খেলা, উল্লধনী ও শংখ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকালে ডোমার পৌর এলাকার সাহাপাড়া নিউ মিলন সংঘ পূজামন্ডবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউ মিলন সংঘের সভাপতি অরবিন্দু সাহা বুল্লী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লিখিল সাহা।
এ সময় উজ্জল কাঞ্জিলাল, অসিম সাহা, মিন্টু ভৌমিক, নুপুর সাহা, নিপা সাহা, অর্পিতা সাহা তারা তাদের অনুভুতি ব্যক্ত করেন। শ্রীশ্রীশারদীয় দূর্গাদেবীর দশমী বিহিত বিসর্জন পূজা করে সিদুঁঁর খেলায় মেতে উঠে হাজারো বিবাহির সনাতনী ভক্তবৃন্দ নারীরা।
পরে উল্লধনী ও শংখ প্রতিযোগিতা এবং নাটক পরিবেশন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।