• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালীর এসএমবি ব্রিকস এর কার্যক্রমের শুভ উদ্বোধন পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ডোমারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নিউ মিলন সংঘে সিদুঁর খেলা অনুষ্ঠিত ডোমারে সোনারায় ইউনিয়নে বিএনপি’র পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান

ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সুষ্টভাবে সর্ম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত সংগঠনের সভাপতি আব্দুল মালেক মুকুল সওদাগড় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ,এম রতন এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে নীলফামারী জেলার এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি সাহিবুর রহমান, ওরিয়ন ফার্মাাসিটিক্যাল লিঃ এর এরিয়া ম্যানেজার মামুন আলম, উপজেলার এরিয়া ম্যানেজার ফোরামের সদস্য সিদ্দিকুর রহমান, বিসিডিএস এর উপজেলা কমিটির সহ-সভাপতি মানু হোসাইন, কার্যকরি সদস্য সাজ্জাতুল আরেফিন সোহাগ, সোহেল রানা, ফারিয়া’র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য তরিকুল ইসলাম, শামিম ইসলাম, মতিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, রানা ফার্মেসী, জসিম মেডিসিন কর্ণার, লাইফ কেয়ার ফার্মেসী, সেবা ফার্মেসী, মা মেডিকেল স্টোর, আরাফাত ফার্মেসী এবং মা মেডিসিন কর্ণার।

এ সময় নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে সংগঠনের সদস্যগণ। দিন ব্যাপি নানামূখি অনুষ্ঠানের মধ্যে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, র‌্যাফেল-ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা শেষে সংগঠনের ২ জন সদস্য গুরুত্বর অসুস্থ থাকায়, তাদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সুমন। উক্ত সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd