• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালীর এসএমবি ব্রিকস এর কার্যক্রমের শুভ উদ্বোধন পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ডোমারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নিউ মিলন সংঘে সিদুঁর খেলা অনুষ্ঠিত ডোমারে সোনারায় ইউনিয়নে বিএনপি’র পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে গাঁজার আড্ডায় ৩ যুবক আটক- ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ৮৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
রাণীশংকৈলে গাঁজার আড্ডায় ৩ যুবক আটক- ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
রাণীশংকৈলে গাঁজার আড্ডায় ৩ যুবক আটক- ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেচ পাম্প ঘরে মাদক সেবনকালে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী এলাকায় কুলিক নদী ব্রিজের নিচের একটি সেচ পাম্প ঘর থেকে তাদের আটক করা হয়।

​দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন-উপজেলা পৌর শহরের বজলুর রহমানের ছেলে আশরাফুল (২৭),রেজাউল হকের ছেলে শামিউল হাসান (২৬) এবং আসালত ইসলামের ছেলে খালেদ (২৪)। আটককালে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা এবং ১টি গাঁজা ভর্তি সিগারেট উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, কুলিক নদী ব্রিজের নিচের সেচ পাম্প ঘরটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকের আড্ডা চলছিল। বৃহস্পতিবার সেখানে ওই তিন যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
​পরে সেখানে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অপরাধে আসামিদের প্রত্যেককে ১ মাস করে মোট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd