• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডোমার জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা

Reporter Name / ১৪১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হলহলিয়া কুড়ারহাট বাজার কমিটির উদ্যোগে শুক্রবার (০২অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজির উদ্দিন সরকার, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, শিক্ষক ফিরোজ পাভেজ উজ্জল, সাবেক ছাত্রনেতা সজিব সরকার প্রমূখ বক্তব্য রাখেন। খেলা পরিচালনা করেন বাজার কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান জুয়েল।

ধারাভাষ্যকার দেলোয়ার হোসেনের উপস্থাপনায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং ৭নং ওয়ার্ড দল অংশগ্রহন করেন। উক্ত খেলা দেখতে আসা হাজারো দর্শক ভীড় জমায়। তবে মহিলা দর্শকের ভীড় ছিলো চোখে পড়ার মতো। ২দলের টানটান উত্তেজনার মধ্যদিয়ে বাঘ সিংহের লড়াইয়ে ৭নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd