• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ডোমারে চোর চক্রের মুল হোতা জাহাঙ্গীর গ্রেফতার

Reporter Name / ৪৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে চোর চক্রের মূল হোতা জাহাঙ্গীর আলম (দোপন্দি) কে আটক করেছে ডোমার থানা পুলিশ। জাহাঙ্গীর আলম উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব খাটুরিয়া যুগিরডাঙ্গা এলাকার হাসেম আলীর ছেলে।

ডোমার থানার সুত্রমতে জানাযায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাংগী বাজারের রতন রায়, মানিক রায় এবং আতাউর রহমানের ৩টি দোকান চুরি হয়। চোর চক্র দোকানের মালামাল চুরি করে যাওয়ার পথে কাকতলী এলাকায় গৌতম রায় নামে এক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে চিৎকার করতে থাকে।

এ সময় এলাকাবাসী ধাওয়া করে চুরিকৃত মালামাল সহ জাহাঙ্গীরকে আটক করে। সাথে থাকা ২ সহযোগি মোরছালিন ও শাকিল নামে ২ ব্যক্তি পালিয়ে যায়। এলাকাবাসী থানার সংবাদ দিলে ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান জাহাঙ্গীকে সামারী ট্রাইলের মাধ্যমে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক জাহাঙ্গীরকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd