• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১০৬ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর কার্যালয়ে ফোরাম গঠন সংক্রান্ত সভার আয়োজন করা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কন্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার কে স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরতে প্রভাষক লুৎফা ইসলাম কে সভাপতি এবং ইলিয়াস হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়। ফোরামের অন্যান্যরা হলেন সহ সভাপতি প্রভাত দেবনাথ, সহ সাধারণ সম্পাদক ভবানী সানা, প্রচার সম্পাদক শরীফা উর্মী, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি ঢালী ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএম নাসরীন আক্তার, আলমগীর হোসেন ও রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd