খুলনার পাইকগাছায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রূহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, ম্যানেজিং কমিটির সদস্য রকি বিশ্বাস । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিল্পী পারভীন , সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিযা সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী এবং নাজমুল হোসেন।
উল্লেখ্য অত্র বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশ গ্রহণ করে যার মধ্যে ৮ জন প্রাথমিক বৃত্তি লাভ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন মরিয়ম জাহান লাবিবা, হুয়ায়ফা ইকবাল, নুসাইবা রওনক রিমাস এবং সাধারণ গ্রেডের ৫ জন হলেন পৃথা সরকার, হৃদিতা মণ্ডল, সামিহা আফরিন, সৌহার্দ্য মল্লিক ও সাইমুন ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।