• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ডোমারে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

Reporter Name / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে মারপিট ;  প্রতিবাদ করায় প্রতিবেশী যুবক কে কুপিয়ে জখম 

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডোমার উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রা বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, মোসাব্বের হোসেন মানু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

মঙ্গল শোভাযাত্রা শেষে হরিসভা মন্দিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক বাবু গোরাচাঁদ অধিকারী, যুগ্ন আহবায়ক অমিত কুমার দাস নয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি বসন্ত কুমার রায়, পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি দয়াল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র রায়, ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, ইউনিয়ন সভাপতি কাঞ্চন কুমার রায় শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd