• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন ডোমারে প্রয়াত বিনয় কুমার রায় এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ জন গ্রেফতার-পরদিনই মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৪৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একযোগে ১৪ জন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ বৃত্তি অর্জনের গৌরবময় সাফল্য উদযাপনে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল। এ ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র‍্যালিটি গুজিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, গুজিয়া বন্দরের ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস, ব্যান্ডের বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর সুর এবং করতালিতে পুরো গুজিয়া বাজার উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় মিষ্টিমুখ উৎসব। সেখানে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকবৃন্দ বলেন, “এই সাফল্য শুধু ১৪ জন শিক্ষার্থীর নয়, এটি গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল পরিবারের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নের প্রতিফলন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

অভিভাবকরাও বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও এই ধারাবাহিক সাফল্য বজায় থাকবে এবং আরও বেশি শিক্ষার্থী বৃত্তি অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ১৪ শিক্ষার্থীর সাফল্য গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের শিক্ষা কার্যক্রমে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জনে বিদ্যালয় পরিবার, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শিক্ষার আলো ছড়িয়ে ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে নতুন উদ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd