• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড়ে শহীদ আবু সাইদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস, কঠোর বার্তা ইউএনওর ১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক কা’রবারি গ্রে’ফতা’র সাতক্ষীরার দেবহাটায় গলায় ফাঁস দেয়া গৃহবধূর মরদেহ উদ্ধার, ইউডি মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’ — বগুড়া থেকে জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি রাণীশংকৈল ​৫০ শয্যার হাসপাতালে ৯৪ রোগী- মেঝে-বারান্দায় শয্যা সেবা দিতে ক্লান্ত চিকিৎসক-নার্স প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, বিশুদ্ধ পানি বিতরণ দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, বিশুদ্ধ পানি বিতরণ

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ১০৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬
প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

তীব্র গরম ও দাবদাহের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা ছাত্রদল। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কষ্ট লাঘবে কেন্দ্রের সামনে বিশুদ্ধ পানি বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
বগুড়া-২ আসনের মাটি ও মানুষের নেতা, মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি) মহোদয়ের নির্দেশনায় এবং শিবগঞ্জ ও মোকামতলা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক সিমান্ত-এর তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শনিবার সকালে বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের হাতে বোতলজাত বিশুদ্ধ পানি তুলে দেন। এ সময় অনেক অভিভাবক ও দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাঝেও পানি বিতরণ করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রে অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের কষ্ট কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।
পরীক্ষার্থীরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, গরমের মধ্যে বিশুদ্ধ পানি পেয়ে তারা অনেকটা স্বস্তি অনুভব করেছেন। অভিভাবকরাও ছাত্রদলের এই মানবিক কর্মসূচির প্রশংসা করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষা, মানবতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সংগঠনটি ভবিষ্যতেও সক্রিয় থাকবে। শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সমাজের প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম অঙ্গীকার।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা সকল এইচএসসি পরীক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। স্থানীয়দের মতে, এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd