• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর

পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৩২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন
পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

খুলনার পাইকগাছার লতার ৭৮ নং বিজিজিএইচএইচ কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক (পুরুষ) সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ২১ জুন রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুইজন পুরুষ অভিভাবক সদস্য পদের নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ১৭০ জন ভোটারের মধ্যে ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ার প্রতীকে ১০৮ ভোট পেয়ে দীনেশ গাইন ও দোয়াতকলম প্রতীকে ৯২ ভোট পেয়ে পবিত্র সরকার নির্বাচিত হন। পরাজিত দুজনের মধ্যে উত্তম রায় ফুটবল প্রতীকে ৪২ এবং শেখর গোলদার বই প্রতীকে ৪০ ভোট পান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, রিটার্নিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা, প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম ও কোহিনূর ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজিরা আক্তার, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, খলিলুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, পুলিশের এএসআই সোহরাব হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষীরাণী গোলদার, বিএনপি নেতা ইব্রাহিম গাজী, ইউপি সদস্য পুলকেশ রায় ও সাংবাদিক কৃষ্ণ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd