• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

সাতক্ষীরার দেবহাটার ২টি ইউনিয়নে বিএনপির কাউন্সিল সম্পন্ন।।

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধিঃ / ১৫৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে কুলিয়া ও সখিপুর ইউনিয়নে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কাউন্সিলররা দুপুর ৩টা থেকে বিরামহীনভাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কুলিয়া ইউনিয়নে বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও সখিপুর ফাজিল মাদ্রাসায় সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের প্রচারণা ছিল দৃষ্টি নন্দন চোখে পড়ার মতন। যা নির্বাচনের মাধ্যমে অনুকূল পরিবেশ ফিরে পেয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও আনন্দমুখর। নির্বাচনে কুলিয়া ইউনিয়নে সভাপতি হিসেবে হামীদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া সখিপুর ইউনিয়নে সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা এবাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। এসময় ফলাফল ঘোষনা অনুষ্ঠানে ও নির্বাচনের সার্বিক দিক মনিটরিং করেন প্রধান অতিথি বিএনপির জেলা শাখার আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা শাখার সদস্য সচিব জনাব আবু জাহিদ ডাবলু, জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও দেবহাটা উপজেলা শাখার সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা শাখার সদস্য ও দেবহাটার সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুম বিল্লাহ শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd