Archives

bdit.com.bd

ডোমারে পৌর কর আদায়কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে পৌর এলাকায় রাস্তায় অটো ও অটো ভ্যানের কর আদায়কে কেন্দ্র করে আদায়কারীকে মারপিটের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ইজারাদারের পক্ষ থেকে ডোমার রেলঘুন্টির মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত সমাবেশে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধার সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাভলু, ছাত্রদলের সামিউল ইসলাম হৃদয়, রহিমুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা জানান গতকাল সকালে ডোমার সরকারী কলেজ গেটের সামনে অটো চালকের কাজ থেকে পৌর কর আদায় কালে আদায়কারীকে কতিপয় অটো চালক বেধরক মারপিট করে। যার কারণে অটোচালকরা ৬ঘন্টা রাস্তা অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টি করে।

তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category